শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      
দেশজুড়ে
বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত, মামলার নথিপত্র ছিনতাই
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:২৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই)  ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।

মঙ্গলবার(৯ জুন) দিবাগত রাত একটার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, রাত একটার দিকে এসআই মইনুল ইসলাম মটরসাইকেল যোগে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলদিঘী পেপসি কোম্পানির সামনে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং তার ডান পায়ে ছুরিকাঘাত করে। পরে তিনি নিজেই একজন অটোরিকশা চালকের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে। কি কারনে এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close