সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২      মির্জা ফখরুলই হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার      যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী      হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩      হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন      
দেশজুড়ে
সিরাজগঞ্জে নজর কাড়ছে ‘ব্রাজিল বাড়ি’
এইচ. এম. আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া মহল্লার বাসিন্দা লিটন সরকার একজন ব্রাজিল-সমর্থক। ভালোবাসা থেকে তিনি ব্রাজিলের পতাকার রঙে নিজেদের পুরো বাড়ি রাঙিয়েছেন।

এবারের ফুটবল বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকার এই তিন দেশের মোট ১৬টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে সারা বাংলাদেশ। উন্মাদনায় মেতেছে যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জও। কে ফেভারিট, কে জিতবে ২০২৬ বিশ্বকাপ—তা নিয়ে ঘরে-বাইরে ও চায়ের স্টলে চলছে মুখরোচক আলোচনা। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। জার্মানি, ইংল্যান্ড, ইতালি ও স্পেনসহ অন্য দলের সমর্থক থাকলেও মূলত ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের সংখ্যাই বেশি।

শহরজুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিটন সরকারের ‘ব্রাজিল বাড়ি’ ও ‘ব্রাজিল গাড়ি’ নিয়ে। শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী লিটন সরকার তার বাড়ির নাম দিয়েছেন ‘ব্রাজিল বাড়ি’। পুরো বাড়ি তিনি ব্রাজিলের পতাকার রঙে হলুদ ও সবুজে রাঙিয়েছেন। পাশাপাশি তার মালিকানাধীন একটি যাত্রীবাহী বাসকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। ২০১৮ সালে তিনি প্রায় কয়েক লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেন।

ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার বলেন, “ব্রাজিলের খেলা আমার ভালো লাগে। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখি। আমি ব্রাজিলকে ভালোবাসি। আমি ব্রাজিলের গেঞ্জি বানিয়েছি, ব্রাজিল বাড়ি করেছি, ব্রাজিল গাড়ি করেছি। ঢাকা টেকনিক্যাল মোড়ে বিশাল বিশাল প্যানা লাগিয়েছি। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে পতাকা লাগিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ব্রাজিলের ঘরেই যাবে।”

বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল এক অনন্য নাম। পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা নেইমার—অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে দেশটি। পাঁচটি বিশ্বকাপ জয়ের গৌরব, দৃষ্টিনন্দন সাম্বা ফুটবল এবং আক্রমণাত্মক খেলার কারণে ব্রাজিল আজও বিশ্বজুড়ে কোটি সমর্থকের আবেগের প্রতীক। আর সেই আবেগেরই এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে সিরাজগঞ্জের এই ‘ব্রাজিল বাড়ি’।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল বাড়ি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close