শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
আমিন বাজারে শাহাদাত হোসেনের ভূমি সেবায় এসেছে আমূল পরিবর্তন
মো. শরিফ শেখ, সাভার (ঢাকা)
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভূমি সেবায় এসেছে আমূল পরিবর্তন। দালালের দৌরাত্ম্য হ্রাস, হয়রানিমুক্ত সেবা এবং দ্রুততম সময়ে ই-নামজারি (মিউটেশন) সম্পন্ন হওয়ায় আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খানের প্রতি সন্তোষ প্রকাশ করছেন সাধারণ ভূমি সেবাপ্রত্যাশীরা। বিশেষ করে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

তিনি বলেন, “সরকারি জমি দখল বা প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

গত কয়েক মাসে আমিন বাজার ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে তার নেওয়া নানামুখী উদ্যোগের কারণে কার্যালয়টির চিত্র সম্পূর্ণ বদলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে আমিন বাজার ভূমি অফিসে গিয়ে দেখা যায়, প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীদের কথা ধৈর্যসহকারে শুনছেন এসিল্যান্ড শাহাদাত হোসেন খান। কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের আশ্রয় ছাড়াই সরাসরি নিয়মতান্ত্রিক উপায়ে ফাইল নিষ্পত্তি হচ্ছে। বিশেষ করে প্রবাসী, বৃদ্ধ ও নারীদের অগ্রাধিকারভিত্তিতে সেবা প্রদান করা হচ্ছে।

ভূমি সেবা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আগে একটি নামজারি বা ভূমির পর্চা তুলতে মাসের পর মাস সরকারি দপ্তরে ঘুরতে হতো। কিন্তু বর্তমান এসিল্যান্ড যোগদানের পর থেকে সরকারি নির্ধারিত ফি-র বাইরে অতিরিক্ত কোনো টাকা লাগছে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হচ্ছে। কোনো ফাইলে ত্রুটি থাকলে তা সেবাগ্রহীতাকে বুঝিয়ে বলে দ্রুত সংশোধনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

সেবাপ্রত্যাশীরা বলেন, “এখন ভূমি অফিসে আসতে ভয় লাগে না। এসিল্যান্ড স্যার নিজেই সাধারণ মানুষের কথা শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তাঁর এই সততা ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।”

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেন, “ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। আমি শুধু আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। কোনো মানুষ যেন ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। আমিন বাজার ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও সেবাবান্ধব করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close