সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২      মির্জা ফখরুলই হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার      যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী      হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩      হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন      
রাজনীতি
জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:৩৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জাতীয় সংকট মোকাবিলা, নগর উন্নয়ন এবং সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার (১০ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

সেলিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও সমস্যার চিত্র তুলে ধরেন, যা সংশোধন ও উন্নয়নের পথ তৈরি করে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল এবং শহীদ ও আহতদের তথ্য সংগ্রহ ও পরিবারের খোঁজখবর নেওয়ার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছে।’

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘পুশ-ইনের ঘটনা রোধে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।’ একই সঙ্গে দেশের আর্থিক খাতে অস্থিরতার কথাও উল্লেখ করেন তিনি।

বাজেট প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, ‘প্রস্তাবিত বাজেটে দুর্নীতির ছাপ রয়েছে। তবে জনগণের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে জামায়াতে ইসলামী একটি জনবান্ধব বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছে।’

তিনি বলেন, ‘সরকারে না থেকেও দলটি শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা মহানগর উত্তরের ৫৪টি ওয়ার্ডে প্রায় ২০০টি অস্থায়ী স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে। এছাড়া চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদান এবং বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘নিরপেক্ষ ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ করলে জামায়াতের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তব চিত্র স্পষ্ট হবে। নগর জীবনের সমস্যা ও অসঙ্গতিগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলে সেগুলোর সমাধানে দলটি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।’

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি।

সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদ সেলিম উদ্দিন ব্যাপক জনসমর্থন পাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন।’ 

তিনি আরও বলেন, ‘সেলিম উদ্দিনের নেতৃত্বে মহানগর উত্তর এলাকায় দলীয় প্রার্থীরা অতীতের বিভিন্ন নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close