মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে বাজেট পাস      পদ্মা সেতুতে তিন হাজার ৪০০ কোটি টাকার টোল আদায়      কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় ইনুর ১০ বছরের জেল      শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে: তথ্য উপদেষ্টা      তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ      বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন      বকেয়াসহ জুলাই থেকে বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় গাভী পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় খামারিদের দক্ষতা বৃদ্ধি ও খামারকে লাভজনক করার লক্ষ্যে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) আমরাইদ বাজারে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 
খামার পর্যায়ে উৎপাদন ও আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত প্রশিক্ষণে স্থানীয় ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার কৃষিবিদ ডা. মো. হারুন অর রশিদ এবং ব্রিড ডেভেলপমেন্ট বিভাগের এজিএম ডা. মো. আব্দুল লতিফ। 

কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এ কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ইস্ট জোনের জোনাল ম্যানেজার মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর এরিয়া সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন সিংহশ্রী ইউনিয়নের এআইএসপি মো. ওমর ফারুক এবং আমরাইদ ইউনিয়নের এআইএসপি শফিউদ্দীন শফিক।

দিনব্যাপী প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং খামারকে বাণিজ্যিকভাবে লাভজনক করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ তাদের খামারের উৎপাদন বৃদ্ধি ও ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন উদ্যোগ গ্রহণ করায় তারা ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close