শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারী জেলা সদরের কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

বুধবার (১০ জুন) সকাল নয়টার দিকে জেলা সদরে কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বাজিতপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৬০) এবং কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৫৮)। 

এ ঘটনায় নিহত মজিবর রহমানের ছেলে মিঠু ইসলামকে (৩৫) আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল নয়টার দিকে বাবুর বাজার গ্রামে জনৈক মমতাজুল ইসলামের পুকুর চুক্তিতে নিয়ে মাছ ধরার জন্য বিদ্যুৎ চালিত সেচযন্ত্র দিয়ে পানি সেচছিলেন তারা। এ সময় সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগের তার পুকুরের পানির সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন মজিবর রহমান। আহত জালাল হোসেন ও মিঠু ইসলামকে উদ্ধার করে নীলফামারী জনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জালাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মিঠু ইসলাম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ ও পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, তারা দুর সম্পর্কে আত্মীয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে’।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close