শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
খেলাধুলা
দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডের টস অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। একদিন আগে প্রথম ওয়ানডেতেও টস জিতেছিল অস্ট্রেলিয়া। হেরে যাওয়া ম্যাচে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল। এবার অতিথিরা নিজেরাই ব্যাটিং করবে। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের দ্বিতীয় ওয়ানডে সকাল ১১টায় শুরু হবে। 

সিরিজের প্রথম ওয়ানডেতে দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। প্রায় চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড নৈপুণ্য আর তরুণ পেসার নাহিদ রানার আগুনে বোলিংয়ে বৃষ্টি আইনে ৮৭ রানে জেতে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে এবার লাল-সবুজের জার্সিধারীদের সামনে একম্যাচ হাতে রেখেই প্রথমবার সিরিজ জয়ের সুযোগ।

সেই লক্ষ্যে দ্বিতীয় ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ওপেনিংয়ে সাইফ হাসানের জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার একাদশেও এসেছে একটি পরিবর্তন। বোলিং অলরাউন্ডার লিয়াম স্কটের জায়গায় ডাক পেয়েছেন পেসার রিলি মেরেডিথ।    

বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনোলি, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (অধিনায়ক/উইকেটকিপার), অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রিলি মেরেডিথ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা। 




আরও সংবাদ   বিষয়:  ওয়ানডে   টস   অস্ট্রেলিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close