শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
বিনোদন
উপহার নিয়ে বিপাকে জ্যাকুলিন, সুপ্রিম কোর্টে আপিল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৪৩ এএম

অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে ঘিরে নতুন মোড় তৈরি হয়েছে। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের চার্জ গঠনের নির্দেশ চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) মামলাটির জরুরি শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

জ্যাকুলিনের আইনজীবীদের দ্রুত শুনানির আবেদনের পর বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি এ এস চন্দুরকর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ শুনানির জন্য আবেদনটি গ্রহণ করে।

এর আগে গত ৩০ মে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। ওই আদেশ বাতিলের আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন এই অভিনেত্রী।

জ্যাকুলিন

জ্যাকুলিন


তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছে, মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে গাড়ি, হীরার গয়না ও কোটি কোটি টাকার বিভিন্ন মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন জ্যাকুলিন। ইডির দেওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে নিম্ন আদালত প্রাথমিকভাবে অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে বলে মন্তব্য করে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সুকেশের অবৈধ অর্থের সুবিধাভোগী ছিলেন জ্যাকুলিন এবং ওই অর্থের উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন বলে সন্দেহ করার মতো পর্যাপ্ত উপাদান তদন্তে পাওয়া গেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close