শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
শিক্ষা
বাজেট ২০২৬-২৭
বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা, মাদরাসা শিক্ষা আধুনিকায়নের উদ্যোগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নতুন বাজেটের অন্যতম আলোচিত উদ্যোগ হিসেবে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীরা জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষার মতো আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবে। 

সরকারের মতে, বৈশ্বিক কর্মসংস্থান, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক যোগাযোগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের মূলধারার কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

বাজেটে দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সরবরাহ করা হবে।

শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় মিড-ডে মিল কর্মসূচি চালু করে ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তৃতীয় ভাষা   মাদরাসা শিক্ষা   আধুনিকায়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close