মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
দেশজুড়ে
লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে মো. উজ্জ্বল মিয়া হত্যাকাণ্ডের বিচার এবং প্রধান আসামি আলমগীর হোসেন ওরফে আনন্দকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের মিশন মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত উজ্জ্বল মিয়া জেলার অদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী (বারঘড়িয়া) এলাকার বাসিন্দা।

মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে নিহতের মা রহিমা বেগম জানান, গত ২ জুন সকালে তাদের বাড়ির সামনে আলমগীর হোসেন ওরফে আনন্দ ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বল মিয়ার ওপর হামলা চালান। সেই সময় অন্য অভিযুক্তরাও হামলায় অংশ নেন। গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রধান আসামি আলমগীর হোসেন আনন্দ ও দ্বিতীয় আসামি মো. সুজন মিয়াসহ ৪-৭ নম্বর আসামিদের পরিকল্পিত হামলার ফলেই উজ্জ্বল মিয়ার মৃত্যু হয়েছে। 

তারা বলেন, ‘হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

কেকে/এমকে


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   উজ্জ্বল হত্যা   বিচারের দাবিতে মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close