শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
অর্থনীতি
আবারও ফিরছে সেরা করদাতা পুরস্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের সেরা করদাতাদের সম্মাননা দিতে নীতিমালা তৈরি হচ্ছে। এই নীতিমালার অধীনে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, করদাতাদের সম্মান ও স্বীকৃতি দিতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে।

করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং সকলকে কর প্রদানে উৎসাহ দেয়ার লক্ষ্যে এই নীতিমালা করার উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্বশেষ ঘোষিত ২০২২-২৩ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়। এরপর থেকে সেরা করদাতা পুরস্কার প্রদান বন্ধ রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সেরা করদাতা পুরস্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close