শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
অর্থনীতি
হার্টের রিং, চোখের লেন্স ও কিডনি ডায়ালাইসিসে বড় ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৪৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চিকিৎসা ব্যয় নিয়ে দারুণ সুখবর রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। হার্টের রিং, চোখের লেন্স ও কিডনি ডায়ালাইসিসে বড় ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপনায় এসব প্রস্তাব দেন তিনি।

আমির খসরু বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ‘আউট অব পকেট এক্সপেনডিচার’ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানি করা হার্টের রিংবা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমবে। চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমবে।’
 
তিনি বলেন, ‘কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ‘ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিস’র আমদানি পর্যায়ে প্রযোজ্য ৭.৫ শতাংশ আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে কিডনি ডায়ালাইসিসে খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমবে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হার্টের রিং   চোখের লেন্স   কিডনি ডায়ালাইসিসে ছাড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close