সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
কাপাসিয়ায় চাঁদা না পেয়ে হামলা, আহত চার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম
আহত আব্দুল হেকিম। ছবি: প্রতিনিধি

আহত আব্দুল হেকিম। ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিজস্ব জমির গাছের কাঠ পরিবহনকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, নারী নির্যাতন ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সালোয়াটেকি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আব্দুল হেকিম (৭৬) কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সালোয়াটেকি গ্রামের বাসিন্দা আব্দুল হেকিম তার নিজস্ব জমির কয়েকটি গাছ কাটেন। পরে কাঠ পরিবহনের জন্য বিকাল ৫টার দিকে গাড়ি ঘটনাস্থলে এলে ছফুর উদ্দিনের ছেলে আমির হোসেন (৪৫) ও আমছর আলীর ছেলে রইছ উদ্দিন (৫০) কাঠবোঝাই গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে কাঠ পরিবহন করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। 
খবর পেয়ে আব্দুল হেকিম ঘটনাস্থলে গেলে তার কাছেও একই টাকা দাবি করা হয়। তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র, কোদাল, শাবল ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়। হামলায় আব্দুল হেকিম আহত হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার ছেলে আবু বকর সিদ্দিক (৩৭), স্ত্রী আনোয়ারা খাতুন (৬৫) এবং মেয়ে মহসিনা আক্তার (৪২) ও আহত হন। ঘটনায় নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  

অপর আহত দুইজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আব্দুল হেকিম।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। 

তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমকে


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   চাঁদা দাবি   হামলা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close