সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
বকশীগঞ্জ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৩১ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৬:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সীমান্তে টান টান উত্তেজনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে জামালপুর ৩৫ বিজিবি। পুশইন ঠেকাতে সতর্ক রয়েছেন বিজিবির সদস্যরা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও পাহারায় রয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে জামালপুরের বিভিন্ন সীমান্ত শান্ত রয়েছে। সীমান্তে ভারতীয়দের তৎপরতা না থাকায় স্বস্তিতে রয়েছেন বাংলাদেশের সীমান্তঘেষা এলাকাবাসী। পুশইন ঠেকাতে স্থানীয়রা এখনো সীমান্ত পাহারা দিচ্ছেন।

স্থানীয়রা জানান, ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) যেকোনো সময় পুশইন করতে পারে তাই তারা সতর্কাবস্থায় রয়েছেন।

এর আগে বুধবার (১০ জুন) এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা করাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার সকালে শূন্য রেখা থেকে ষষ্ঠী চন্দ্র বর্মন (৬৮) নামে বৃদ্ধকে থানায় সোপর্দ করার পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘জামালপুর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। শূন্য রেখায় কোনো ব্যক্তি যেন প্রবেশ না করেন তাই এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

কেকে/এমকে


আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ সীমান্ত   পরিস্থিতি স্বাভাবিক   গোয়েন্দা নজরদারী বৃদ্ধি   বিজিবি   বিএসএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close