মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      
দেশজুড়ে
বগুড়ায় পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে সেলিম (৩২) নামের রাজমিস্ত্রি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সেলিম গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে সেলিমের স্ত্রী বাড়ি থেকে অন্যত্র চলে যান। এরপর পরিবারের সবার অগোচরে রাতের যেকোনো সময় সেলিম তার শয়নকক্ষের বাঁশের তীরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন।

বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন সেলিমকে ডাকতে গিয়ে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এ সময় তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে সেলিমকে নিচে নামান। খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।’

কেকে/এমকে


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   পারিবারিক কলহ   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close