বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১ জুলাই ২০২৬
শিরোনাম: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধি দলের সাক্ষাৎ      এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী      ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, ৪টি থানা স্থাপনের সিদ্ধান্ত       জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ      পাহাড় ধসের শঙ্কায় লাখো রোহিঙ্গা      এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র      সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা      
খেলাধুলা
কিছুক্ষণ পরই বিশ্বকাপ : উদ্বোধনী অনুষ্ঠান-ম্যাচ কখন শুরু, কোথায় দেখবেন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ১৩.০৬.২০২৬ ৬:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর কিছুক্ষণ পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী ফুটবল উৎসব। উদ্বোধনের পর মাঠে গড়াবে প্রথম ম্যাচও। বাংলাদেশ সময় কখন শুরু হবে অনুষ্ঠান ও ম্যাচ, কোথায় দেখা যাবে—জেনে নিন এক নজরে।

উদ্বোধনী অনুষ্ঠান কোথায়, কখন?

এবার বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই আলাদা দিন উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে প্রথমই যেহেতু মেক্সিকোতে খেলা শুরু হচ্ছে তাদের উদ্বোধনী অনুষ্ঠানটিই আগে হচ্ছে।
 
উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের ভেন্যু: মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু: বাংলাদেশ সময় রাত ১১টায়।
উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। শুরু বাংলাদেশ সময় রাত ১টা।

২০১০ বিশ্বকাপের মতো এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
 
আর কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল শুক্রবার (১২ জুন) রাতে। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তার আগে ভোর সাড়ে ৫টায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
 
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরুর আগে যা যা জানা দরকার:
 
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে?
 
বৃহস্পতিবার (১১ জুন), মেক্সিকো :

মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প ও আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন। সেখানে তুলে ধরা হবে দেশটির আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্ম।
 
তারকারা: মঞ্চে পারফর্ম করবেন পপতারকা শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনস।
 
শুক্রবার (১২ জুন) কানাডা:

বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তার আগে টরন্টো স্টেডিয়ামে ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

তারকারা: মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
 
ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সময়সূচি

শনিবার (১৩ জুন), যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সময় সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী আয়োজন।

আয়োজন: প্রযুক্তিনির্ভর বড় পরিসরের ভিজ্যুয়াল উপস্থাপনা ও গল্পভিত্তিক মঞ্চায়নে জমকালো আলো ও রংয়ের প্রদর্শনী।

তারকারা: মঞ্চে পারফর্ম করবেন যুক্তরাষ্ট্রের পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

কোথায় দেখবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ?

বাংলাদেশে এবার বিশ্বকাপের জমকালে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে পাবেন সময় টিভিতে। বাংলাদেশে বিটিভি ও টি-স্পোর্টসও বিশ্বকাপ দেখাবে।

বাংলাদেশ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা দেখা যাবে টফি, মাই রবি ও বায়োস্কোপে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নজর থাকবে যাদের দিকে :
 
মেক্সিকোর স্কোয়াড:

গোলরক্ষক: কার্লোস আসেভেদো, গিয়েরমো ওচোয়া, রাউল রাঙ্গেল
 
ডিফেন্ডার: এডসন আলভারেজ, মাতেও চাভেজ, হেসুস গালিয়ার্দো, সেসার মন্তেস, ইসরায়েল রেয়েস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেস
 
মিডফিল্ডার: লুইস চাভেজ, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, এরিক লিরা, গিলবার্তো মোরা, লুইস রোমো, ওর্বেলিন পিনেদা, ওবেদ ভার্গাস
 
ফরোয়ার্ড: রবার্তো আলভারাদো, সান্তিয়াগো হিমেনেস, আরমান্দো গনসালেস, সেসার উয়ার্তা, রাউল হিমেনেস, গিয়েরমো মার্টিনেস, হুলিয়ান কুইনোনেস, আলেক্সিস ভেগা

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড :
 
গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস, রিকার্ডো গস, সিফো শেইনে

ডিফেন্ডার: খুলিসো মুদাউ, ওলওয়েথু মাখানিয়া, ব্র্যাডলি ক্রস, অব্রি মোদিবা, থাবাং মাতুলুদি, নকোসিনাথি সিবিসি, খুলুমানি এনডামানে, আইমে ওকন, সামুকেলে কাবিনি, মবেকেজেলি এমবোকাজি, কামোগেলো সেবেলেবে

মিডফিল্ডার: তেবোহো মোকোয়েনা, জেইডেন অ্যাডামস, থালেন্তে এমবাথা, স্পেপেলো সিথোলি

ফরোয়ার্ড: ওসউইন অ্যাপোলিস, চেপাং মোরেমি, এভিডেন্স মাকগোপা, লাইল ফস্টার, ইকরাাম রায়নার্স, রিলেহবিলে মোফোকেং, থেম্বা জ্বানে, থাপেলো মাশেকো

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ ফুটবল ২০২৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close