সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
রাজনীতি
এ বাজেট বাস্তবসম্মত নয় : এনসিপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে দলটি।

গণমাধ্যমে বিবৃতিতে দলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সাংসদ এবং দলের ছায়া বাজেট কমিটির প্রধান আতিক মুজাহিদ বলেন, ‘সরকার প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির কথা বললেও প্রকৃত ঘাটতির পরিমাণ সাড়ে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।’

আতিক মুজাহিদের মতে, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা প্রায় অসম্ভব।

রাজস্ব আদায়ে ২ লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা বাস্তবসম্মত নয়। ফলে প্রকৃত আয় ও ব্যয়ের হিসাব বিবেচনায় নিলে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।’

এর আগে, বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এনসিপি বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও তা স্থগিত করা হয়। 

দলের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত নির্ধারিত ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে না। আগামীকাল শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে নতুন করে ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাজেট বাস্তবসম্মত   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close