রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
দেশজুড়ে
দশমিনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৪৬ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইব্রাহিম আহমেদ অরবিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, ডা. ডলি আকবর মহিলা কলেজের বাংলা প্রভাষক মো. সায়েম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য তহমিনা সুলতানা, কামরুল ইসলাম সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অংশগ্রহণকারী শিক্ষার্থী।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান অংগ্রহণ করে। প্রতিযোগিতায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

কেকে/এমকে


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা   দুর্নীতি প্রতিরোধ কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close