রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
ভারত ও বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে মৌলভীবাজারে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন ও ত্রিপুরা রাজ্যের আগরতলার হলিডে প্ল্যানার্সের স্বত্বাধিকারী ট্যুর অপারেটর মনিষ চক্রবর্তীর সাথে দুই দেশের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মৌলভীবাজার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সফরে আসেন ব্যবসায়ীরা। 

এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি ও স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এমএ রকিব।

সফরকালে অতিথিরা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিদর্শন করেন। সেখানে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক তাদের স্বাগত জানান। 

এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন। 

এছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তারা।

বিনিময় সভায় ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও দুই দেশের পর্যটকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

আলোচনায় পর্যটন খাতের উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রসঙ্গত, মনোজ জৈন ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার জেলা প্রশাসক শ্রীমতি মেঘা জৈনের বাবা।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশ পর্যটন সংশ্লিষ্ট   মৌলভীবাজারে মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close