শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম: নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি বৈঠক শেষ হলো যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই      ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার      চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার      বিকালে অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন      ম্যাচে সমতা ফেরালো দক্ষিণ কোরিয়া      দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর      হামের উপসর্গ নিয়ে আর তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
মহম্মদপুরে জমকালো স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৪৩ পিএম আপডেট: ১২.০৬.২০২৬ ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদের হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের উদ্যোগে এই বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমি সুপারভাইজার (মাধ্যমিক) প্রণব কুমার পোদ্দার।

অনুষ্ঠানে নিতাই রায় চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের সার্টিফিকেট বা ডিগ্রি দেওয়ার জন্যই নয়; শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজ হলো দেশ গড়ার দক্ষ মানবসম্পদ তৈরি করা। বর্তমান সরকারের মূল লক্ষ্যই এটি। তরুণ প্রজন্মের মেধা, বিজ্ঞানমনস্কতা ও নতুন নতুন উদ্ভাবনী ভাবনাই আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের বুকে সবার আগে নেতৃত্ব দেবে।’
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মেলায় মোট ৮-১০টি আকর্ষণীয় স্টল স্থান পায়। 

মেলা ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা সমসাময়িক যুগের সঙ্গে তাল মিলিয়ে চমৎকার সব উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে, যার মধ্যে সিংহভাগই ছিল কৃষিভিত্তিক বিভিন্ন আধুনিক প্রজেক্ট। মন্ত্রী স্টলগুলো পরিদর্শন করেন। তিনি খুদে বিজ্ঞানীদের প্রজেক্টগুলো দেখেন, তাদের মেধার প্রশংসা করেন এবং প্রকল্পগুলোকে আরও বাস্তবমুখী ও সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আশরাফুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল মামুন, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার, মহম্মদপুর সরকারি আরএসকেএস ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, ড. রইচ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, যুবদল নেতা তারিকুল ইসলাম তারা মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক শরিফুজ্জামান টুকু মিয়া।
আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লাহ ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   স্টার্টআপ   সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close