মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
জাতীয়
লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না: সংস্কৃতিমন্ত্রী
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার গ্রামকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘কৃষক বাঁচলে গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। মনে রাখতে হবে, লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না।’

শুক্রবার (১২ জুন) শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহমঞ্জুরির চেক, জিআর চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে খাল ও নদী খনন, বৃক্ষরোপণসহ নানা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার অধিকাংশই গ্রামকেন্দ্রিক।’

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এমনকি কেউ তার নাম ব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করলেও ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘যুবসমাজকে মাদক ও দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে হবে।’

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে লোকসংগীতের সহস্রাধিক গানের সুরকার এবং আর্থিক সংকটে থাকা শিল্পী অনিল হাজারীকাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পকলা শাখার পক্ষ থেকে ৩ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন সংস্কৃতিমন্ত্রী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আগুন   দেবালয়   সংস্কৃতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close