বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে নাকাল গ্রাহক, বিব্রত সরকার      জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীর দক্ষ জনশক্তি ও বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ী দল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২০ জুন) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রাসিক প্রশাসক জাপানের সঙ্গে রাজশাহীর উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব।’

সাক্ষাৎকালে জাপানের প্রতিনিধি দল রাজশাহী অঞ্চলের দক্ষ ও সম্ভাবনাময় জনশক্তির প্রশংসা করেন। তারা জানান, জাপানে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। রাজশাহী থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করছেন। পাশাপাশি রাজশাহী সিটির সঙ্গে জাপানের দুটি শহরের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

জাপান প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, সান-সান গ্লোবাল এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেকি সাকাকিবারা এবং ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিক ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহীর তরুণ জনগোষ্ঠী মেধাবী, পরিশ্রমী ও কর্মক্ষম। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ নিশ্চিত করা গেলে তারা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল এবং এ অঞ্চলের আম দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়। আধুনিক হিমাগার স্থাপন করা হলে আম সংরক্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং কৃষক ও ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে স্থানীয় কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।’

বৈঠক শেষে জাপানের প্রতিনিধি দলকে রাসিকের কল সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করান প্রশাসক।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close