বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

শনিবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পরীক্ষার মাধ্যমে স্বর্ণগুলো খাঁটি বলে নিশ্চিত করে। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের মোট বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিডয়া ভেকুটিয়া গ্রামের মো. আনিস (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

বিজিবি জানিয়েছে, আটক আসামি, উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর এবং যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন ৪৯ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close