বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭২      কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      
দেশজুড়ে
কালাইয়ে রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১১
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামের রাস্তায় ধান বোঝাই ভ্যান দাড় করে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। 

শনিবার (২০ জুন) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এ ঘটনা সংঘটিত হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ইন্সপেক্টর তদন্ত দীপেন্দ্রনাথ সিংহ। 

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিবেশ শান্ত রাখতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। 
  
সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের আহতরা হলেন- মাহমুদুল হাসান মেহেদুল, আবু জাফর মো. সৌরভ, তুষার হোসেন, আনোয়ার হোসেন, আরাফাত হোসেন, আরিফুল ইসলাম, আতিকুল ইসলাম, আব্দুল মোত্তালেব, হবিবর রহমান, দুদু মিয়া ও মজিদা বিবি। তাদের মধ্যে আতিকুল ইসলাম ও আবু জাফর মো. সৌরভ গুরুতর আহত হওয়ায় চিকিৎসকরা তাদের দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে ভ্যান চালক আতিকুল ইসলাম তার ভ্যানে ধান বোঝাই করে রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। এ সময় গ্রামের ভিতর থেকে আবু জাফর মো. সৌরভ তার মোটরসাইকেল নিয়ে বাইগুনী চার মাথা বাজারে যাওয়ার উদ্দেশ্য বের হন। পথিমধ্যে বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে ধান বোঝাই ভ্যান দেখে মোটরসাইকেল আটকিয়ে টানা হর্ন দিতে থাকে। একপর্যায়ে ভ্যান চালক আতিকুল ইসলাম বিরক্ত হয়ে হর্ণ বাজাতে নিষেধ করে তার ভ্যান সামনের দিকে এগুতে থাকে। 

এ সময় ক্ষিপ্ত হয়ে আবু জাফর মোটরসাইকে থেকে নেমে এসে প্রথমে তর্কাতর্কি একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরেন। এমন খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন একত্রিত হয়ে সংর্ঘষে জড়ান। এতে উভয় পক্ষের এক নারীসহ কমপক্ষে ১১ জন আহত হয়।  

আহত আতিকুল ইসলামে মামা জহুরুল ইসলাম বলেন, আমার ভাগ্না গরিব মানুষ। একদিন ভ্যান না চালালে পুরো পরিবার না খেয়ে থাকবে। আমার ভাগ্না শুধু বলেছে, ধান বোঝাই ভ্যান সরাইতে তো একটু সময় লাগবেই। আপনি তো কোনো সময় দিচ্ছেন না। এতো অধৈর্য হতে হবে কেন। এসব কথা শুনে মোটরসাইকেল চালক আবু জাফর রেগে গিয়ে মোটরসাইকেল থেকে নেমে এসে আমার ভাগ্নাকে বেদম মারপিট করেছে। খবর পেয়ে দুইপক্ষের আরও লোকজন এসে আরও চারজনকে মারপিট করে আহত করেছে। আমার ভাগ্নার অবস্থা খুবই খারাপ। তাকে বগুড়াতে ভর্তি করা হয়েছে। আমরা মামলা করবো, মামলার প্রস্তুতি চলছে। 

আহত আবু জাফর মো. সৌরভের মামা মো. আমজাদ হোসেন বলেন, ভ্যান সরাতে বলায় আতিকুল আমার ভাগ্নাকে গালিগালাজ করেছে। একপর্যায়ে দুজনে হাতিহাতি করে আমার ভাগ্নার শার্ট ও গেঞ্জি ছিড়ে ফেলেছে। খবর পেয়ে দুইপক্ষের লোকজন এসে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আমাদের ছয়জন লোক আহত হয়েছে। আমার ভাগ্নার অবস্থা ভাল না। তাকে বগুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের এক নারীসহ ১১ জন আহত হওয়ার বিষয় নিশ্চিত করে কালাই থানার ইন্সপেক্টর তদন্ত দীপেন্দ্রনাথ সিংহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close