রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
রোববার (২১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, কবির, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন, আসাদ উদ্দিন।
জুয়েল রানা বলেন, আজ সকালে রাজধানীর কলেজগেট এলাকায় মিছিল করার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেকে/এলএ