শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭২      কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      
জাতীয়
বিমান খাতে দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা ও মাস্টার প্ল্যান কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:১৮ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ২:২৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতকে আগামী ২০–৩০ বছরের জন্য আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর রূপে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ কর্মশালা।

রোববার (২১ জুন) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে আয়োজিত ‘সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিস আফরোজা খানম, এমপি।

মন্ত্রী বলেন, “বর্তমান বিশ্বে বিমান পরিবহন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন শিল্পের বিকাশ, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম চালিকাশক্তি। তাই দেশের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করতে একটি আধুনিক, দক্ষ ও টেকসই বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।”

তিনি আরও বলেন, “দেশের বিমান চলাচল খাত আগামী কয়েক দশকে কোথায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে, সেই দিকনির্দেশনা একটি বাস্তবভিত্তিক এভিয়েশন মাস্টার প্ল্যানে থাকতে হবে। বিমানবন্দর সম্প্রসারণ, আকাশপথ ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলোও এতে অগ্রাধিকার পাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত এমপি বলেন, “দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।”

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালনার প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আধুনিকায়ন ও পূর্ণ সক্ষমতায় পরিচালনার উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি। সভাপতিত্ব করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি। তিনি বিশ্বের বিভিন্ন দেশের সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিংয়ের অভিজ্ঞতা, পরিকল্পনা প্রণয়নের পদ্ধতি, কৌশলগত গুরুত্ব এবং বাংলাদেশের জন্য একটি কার্যকর জাতীয় মাস্টার প্ল্যান প্রণয়নের সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিমান খাত   দীর্ঘমেয়াদি উন্নয়ন   রূপরেখা   মাস্টার প্ল্যান   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close