বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:৩৭ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ২:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (২০ জুন) দুপুরের দিকে ত্রিশালের একটি গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।

মামলার বরাতে পুলিশ জানায়, তিন মাস ধরে মসজিদে মাওলানা শাহিনুরের কাছে পড়তে যাচ্ছে মেয়েটি। শনিবার পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় শিশুটির মা মেয়েকে আনতে মসজিদে যান। এ সময় তিনি ইমামকে নগ্ন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। এতে স্থানীয়রা এসে ইমামকে মারধর করে জুতার মালা পরিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে থানা হেফাজতে নিয়ে আসে। এছাড়া ভিকটিমের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  শিশু ধর্ষণ   অভিযোগ   মসজিদের ইমাম   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close