বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
দেশজুড়ে
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ৪:৩১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সিলেটের ধলাই নদীর পানি হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) পাহাড়ি ঢলে সাদা পাথর পর্যটনকেন্দ্র পানির নিচে তলিয়ে যাওয়া এবং প্রবল স্রোতের মধ্যে নৌকা দিয়ে পর্যটকদের যাতায়াত ঝুকিপূর্ণ হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাদা পাথরে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলেই পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পর্যটনকেন্দ্র   সাদাপাথর   বন্ধ ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close