বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, বাড়ল জিপিএ-৫-এর সংখ্যাও      বাজারে স্বস্তির জায়গা নেই      ভারতের বিদ্যুৎ করিডর বাংলাদেশের মরণফাঁদ      গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কসবায় স্টেশন মাস্টারকে মারধর ও সরঞ্জাম ভাঙচুর, আটক ১
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা এবং সরকারি সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, ট্রেন স্টেশনে থামার পর সুমন মিয়া তার কক্ষে প্রবেশ করে টিকিট সংক্রান্ত একটি বিষয় নিয়ে উত্তেজিত আচরণ শুরু করেন। তিনি অভিযোগ করেন, টিকিট ছাড়া ভ্রমণের কারণে তার কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে তাই এ বিষয়ে স্টেশন মাস্টারের নিকট ব্যাখ্যা দাবি করেন।

এ সময় স্টেশন মাস্টার তাকে জানান, টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) এবং রেলওয়ে পুলিশের। এ বিষয়ে স্টেশন মাস্টারের কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে ক্ষুব্ধ হয়ে সুমন মিয়া স্টেশন মাস্টারের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইক, কম্পিউটার, মাউস, টেলিফোন, ওয়াকিটকি-সহ বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃত সুমন মিয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন আলীর ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকিটবিহীন যাত্রার দায়ে জরিমানাকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত হয়েছে।’

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বর্তমানে আটক ব্যক্তি কসবা থানায় রয়েছেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close