শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, হতাশ বেসরকারি চাকরিজীবীরা      
দেশজুড়ে
রায়পুরে তীব্র যানজটে বিপর্যস্ত জনজীবন, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে দিন দিন প্রকট হচ্ছে যানজট সমস্যা। শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় দীর্ঘ যানজটের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোববার (২১ জুন) সরেজমিনে দেখা যায় বাজার ও মার্কেট ব্যবস্থাপনার দুর্বলতা, অতিরিক্ত ভ্রাম্যমাণ ভ্যানের দখলে সড়ক ও ফুটপাত সংকুচিত হয়ে যাওয়া এবং নির্ধারিত সময়ের আগেই মালবাহী ট্রাক ও পিকআপ প্রবেশের কারণে যানজট বাড়ছে। অবৈধ পার্কিং ও ফুটপাত দখলও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে প্রতিদিন ক্রেতা ও যানবাহনের সংখ্যা বাড়লেও সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। প্রশাসনের অভিযান সাময়িক স্বস্তি দিলেও তা দীর্ঘস্থায়ী ফল দিচ্ছে না।

সচেতন নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কার্যকর ও স্থায়ী সমাধানে দৃশ্যমান অগ্রগতি নেই। তারা ফুটপাত দখলমুক্ত করা, ভ্রাম্যমাণ ভ্যান নিয়ন্ত্রণ, নির্ধারিত সময়ের বাইরে মালবাহী যানবাহনের প্রবেশ বন্ধ এবং বাজার ব্যবস্থাপনার আধুনিকায়নের দাবি জানান।

রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, ‘বাজারের যানজট নিরসনে পুলিশ, পৌর ও উপজেলা প্রশাসন এবং ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ চলছে। পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে যানজটমুক্ত রায়পুর গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার জানান, যানজট নিরসনে ব্যবসায়ী, সুশীল সমাজ ও বণিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজার এলাকার যানজট অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত হলে রায়পুরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close