শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১ আগস্ট ২০২৬
শিরোনাম: নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন প্রধানমন্ত্রীর      ট্রাম্পের বিশেষ দূতের সামনে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানালেন রোহিঙ্গারা      প্রচণ্ড গরমে বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার, কমছে উৎপাদনশীলতা      মরক্কো থেকে স্পেনের দিকে অভিবাসনপ্রত্যাশীর ঢল, নিহত ১৫      বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ আট      সরকার দেশের সুগার মিলগুলোকে লাভজনক করার চিন্তা করছে: রিজভী      এডিপি বাস্তবায়ন ইতিহাসে সর্বনিম্ন ৬৭.৫২ শতাংশ      
দেশজুড়ে
সিলেটের ব্যবসায়ীর জিরা লুটের মামলায় আসামী জাহেদ আলী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:৫১ পিএম
জাহেদ আলী

জাহেদ আলী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জিরা বহনকারী গাড়ির ড্রাইভার ও হেলপারকে হত্যার ভয়-ভীতি দেখিয়ে সিলেটের ব্যবসায়ী আফজালুর রহমানের গাড়ি, মোবাইল ফোন ও নগদ টাকাসহ চার হাজার ৮০০ কেজি (১৬০ বস্তা) জিরা লুটের ঘটনায় আসামি জাহেদ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলু পালেল নেতৃত্বে শহরে অভিযান চালিয়ে জাহেদ আলীকে গ্রেপ্তার করা হয়।

জাহেদ আলী বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) বহিষ্কৃত নেতা। তিনি শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে। বহিষ্কারের আগে তিনি শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। 

মামলার বাদি আফজালুর রহমান সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। 

এ ঘটনায় আফজালুর রহমান শনিবার থানায় মামলা দায়ের করেছেন। 

মামলার ইজহারে আফজালুর রহমান উল্লেখ করেছেন, মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৪টায় আমার পাঠানো ১৬০ বস্তা জিরা নিয়ে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় উত্তম বাবুর দোকানের সামনে রাস্তায় পৌঁছলে জাহেদ আলীসহ অজ্ঞাতনামা ৩-৪ জন দুষ্কৃতকারী গাড়ির ড্রাইভার ও হেলপারকে অস্ত্র দিয়ে হত্যার ভয়-ভীতি দেখিয়ে ২০ লক্ষ ৫০ হাজার টাকার ১৬০ বস্তা জিরা (৪ হাজার ৮০০ কেজি), কার্ভাডভ্যানের ড্রাইভারের নিকট থাকা খরচ বাবদ রাখা ২০ হাজার টাকা, ড্রাইভার ও হেলপারের সাথে থাকা দুইটি ইনফিনিক্স স্মার্ট মোবাইল ফোন, যার মুল্য ৪০ হাজার টাকাসহ হেলপার শরিফকে জিম্মি করে গাড়ি নিয়ে হবিগঞ্জ রোডের দিকে চলে যায়। এরপর শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় পৌঁছানোর পর গাড়ির ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে আসামিরা গাড়িসহ ১৬০ বস্তা জিরা লুট করে নিয়ে যায়। 

রোববার (২১ জুন) রাতে আফজালুর রহমান বলেন, ‘গত মঙ্গলবার জিরা লুটের ঘটনা ঘটে। ঘটনার পর আমি জিরাবহনকারী গাড়ির ড্রাইভার ও হেলপারের নিকট ঘটনার বিস্তারিত বিষয় শুনে, সিসিটিভিরি ফুটেজে ঘটনা দেখে এবং অজ্ঞাতনামাদের নাম ঠিকানা সংগ্রহ করতে থানায় মামলা দায়ের করতে বিলম্ব হয়। গতকাল শনিবার থানায় জাহেদ আলীর নামসহ অজ্ঞাতনামা ৩-৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করি।’

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে জাহেদ আলী নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রোববার বিকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, ২০২৫ সালের ২১ জুলাই দৈনিক খোলা কাগজে ‘জাসাস নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. জাহেদ আলীকে পদ থেকে অব্যাহতি দেয় জাসাস মৌলভীবাজার জেলা কমিটি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিলেটের ব্যবসায়ীর জিরা লুট   আসামী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close