রোববার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা      ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      
রাজনীতি
এমপি আজহারুলের পুত্র সজিবকে যুবদল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৩৯ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ১০:৪২ পিএম
খাইরুল ইসলাম সজীব

খাইরুল ইসলাম সজীব

নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ডিবি হেফাজতে নেওয়ার পর এবার যুবদল থেকে বহিষ্কার হলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।

আজ রোববার (২১ জুন) দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।’
 
বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
 
এদিকে, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খাইরুল ইসলাম সজীবকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সজীবের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে ঢাকা ও নারায়ণগঞ্জে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে জানিয়ে অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের প্রয়োজনে সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এমপি আজহারুলের পুত্র   সজিব যুবদল থেকে বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close