বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
দেশজুড়ে
বান্দরবানে শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলোচিত শহীদ আবু সাঈদকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবান জেলা সদরে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে বান্দরবান পৌর এলাকার ধনেশ পাখি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পাঠাগারটির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এ সময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান জেলা সভাপতি অং চ মং, জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আসিফ ইকবালসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠাগার উদ্বোধন উপলক্ষে পরে এর সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

তারা আরও বলেন, “জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামে একটি পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিধি আরও বিস্তৃত হবে। এই পাঠাগার শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী পাঠকদের নতুন নতুন বইয়ের সংস্পর্শে আসার সুযোগ করে দেবে।”

বক্তারা পাঠাগারটিকে জ্ঞানচর্চা, গবেষণা এবং সচেতন নাগরিক গঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শহীদ আবু সাঈদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close