বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৪৩ পিএম আপডেট: ২২.০৬.২০২৬ ১:৪৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার। 

সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলেন। 

তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে তৎকালীন অন্তর্বর্তী সরকার মো. বদিউজ্জামান তপাদারকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়। প্রায় দুই বছরের দায়িত্ব পালন শেষে তিনি পদত্যাগ করলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ডেপুটি অ্যাটর্নি জেনারেল   পদত্যাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close