শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      
দেশজুড়ে
তাহিরপুরে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন ভারসাম্যহীন যুবক
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে বসত ঘর নদীতে ভেসে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলার বড়দল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিখোঁজ রুবেল মিয়া (৩০) বড়দল গ্রামের বশিরুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড়দল পুরান হাটির বশিরুল হকের ছেলে রুবেল মিয়া একজন ভারসাম্যহীন। তাকে দীর্ঘদিন ধরে বসতঘরে একটি পরিত্যক্ত করে শিকল দিয়ে বেঁধে রেখে আসছিলো পরিবার। সোমবার সকালে পাহাড়ি ঢলে হঠাৎ ঘরটি ভেঙে নদীতে তলিয়ে যায়। এসময় শিকলে বাঁধা অবস্থায় ভারসাম্যহীন ওই যুবক তলিয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন এই ইউপি সদস্য।

নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close