সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ      আ. লীগের নাশকতার আশঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ      দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি      মুক্তাগাছায় শিশু সাইদার মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি      মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর আহ্বান তারেক রহমানের      আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী      প্রকাশ্যে অস্ত্র উঠিয়ে চলছে চাঁদাবাজি      
দেশজুড়ে
করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে রাসেল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাসেল উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে রাসেল প্রতিবেশী মো. ছাইদুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা পরিশোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাইদুর রহমান ও তার সহযোগীরা রাসেলকে মারধর করে।

মারধরে রাসেল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার প্রস্তুতির মধ্যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘ছোট একটা টাকার বিষয় ছিল, কিন্তু ঝগড়া অনেক দিন ধরেই চলছিল। আজকে হঠাৎ করেই সকালে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মারধরের ঘটনা ঘটে।’ 

তিনি আরও বলেন ‘রাসেলকে মারধরের পর আমরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এতে এলাকায় শোক ও উত্তেজনা দুটোই বিরাজ করছে।’

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চলতি দায়িত্বে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  করিমগঞ্জ   বিরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close