শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
দেশজুড়ে
নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে টঙ্গীতে যুবদলের শোডাউন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রকার নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে টঙ্গী পশ্চিম থানা যুবদল। এরই অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) দুপুরে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি। 

শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট দিয়ে মহড়া দেন, যা মুহূর্তেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। শোভাযাত্রা শেষে মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে।

এই শোডাউন ও মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদের দখলে থাকবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত।’

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং যেকোনো মূল্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close