শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
মেঘনায় ২৯ স্বপ্নসারথি কিশোরী পেল হাঁস-মুরগির বাচ্চাসহ নির্মাণ সহায়তা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় মাইক্রোফাইন্যান্স ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) যৌথ উদ্যোগে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ২৯ জন স্বপ্নসারথি কিশোরীর মধ্যে উন্নত জাতের হাঁস ও মুরগির বাচ্চা এবং খামার নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে আয়োজিত কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, কিশোরীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সহায়তা কার্যক্রমে পড়াশোনা থেকে ঝরে পড়া এবং বর্তমানে পড়াশোনা চালিয়ে যাওয়া কিশোরীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যক্রমের আওতায় প্রত্যেক কিশোরীকে হাঁস-মুরগির বাচ্চার পাশাপাশি খামার নির্মাণ ও ব্যবস্থাপনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) অফিসার মারিয়া আক্তারের পরিচালনায় সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর এরিয়া ম্যানেজার আনেয়ার হোসেন এবং ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) দ্বিজেন্দ্র লাল মন্ডল। এতে সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার উর্মি আক্তার।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close