রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিলো বিএনপির স্থায়ী কমিটি      হঠাৎ ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি পুলিশের      প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর      দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর      হামে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে তিন শিশুর, মোট মৃত্যু ৮৪০      পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন      অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসেই বাড়ছে রোগ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
সড়ক নিরাপত্তা সচেতনতায় কক্সবাজারে বিআরটিএর বিশেষ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা কমিয়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জুন) কক্সবাজারের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেল।

কর্মসূচিতে আলোচনা সভা, ভিডিও প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা এবং সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়।

বিআরটিএ সদর কার্যালয়ের বিশেষ নির্দেশনা ও পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। এতে বিদ্যালয়ের প্রায় ৮০ জন ছাত্রী ও শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসান, সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বক্তারা বলেন, ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেটের সঠিক ব্যবহার কেবল নিয়ম নয়, বরং জীবন রক্ষার অন্যতম প্রধান উপায়। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

অনুষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা সামগ্রী পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস এবং ট্রাফিক সাইনসংবলিত তথ্যপত্র বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নাস্তার ব্যবস্থাও ছিল।

বিআরটিএ কক্সবাজার সার্কেলের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে ট্রাফিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close