বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
দেশজুড়ে
গাজীপুরে ৩৫ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএর সহায়হা প্রদান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের ৩৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ১ কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুর জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড এ অনুদান মঞ্জুর করে। এর আওতায় ৩৫ জন আহত ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক এ সময় বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুর্ঘটনা প্রতিরোধে আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএর প্রতিনিধিসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন ধরনের মানবিক ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অনুদান প্রদান করা হয়েছে।

চেক পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের দুর্দিনে কিছুটা স্বস্তি এনে দেবে বলে জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close