রোববার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম: ডোমারে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ নিহত চার      মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা      প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, সারা দেশে বৃত্তি পেল ৭৯২৪৬ জন      বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা      ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      
দেশজুড়ে
আটঘরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) এর বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিদুল ইসলাম। 

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক, আরিফুল ইসলাম, নুরেই আলম, জাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১ হাজার ৪০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও শীতকালীন (কন্দ) পেঁয়াজ বীজ (কন্দ) ও সার বিতরণ করা হয়েছে। 

প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার, ১৬০ কেজি পেঁয়াজ বীজ, এমওপি সার ২০ কেজি, ডিএপি সার ২০ কেজি করে বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, মানসম্মত বীজ ও উপকরণ সরবরাহ করলে কৃষকরা রোপা আমন মৌসুমে উপজেলায় খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close