বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের শপথ নিল শিক্ষার্থীরা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ সরকারি কলেজে মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শপথ নিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ জুন) বিকালে দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাতে লাল কার্ড নিয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির বার্তা দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। শপথে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকা, অন্যদের মাদকাসক্তি থেকে বিরত রাখতে সচেতনতা সৃষ্টি করা এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কাজ করার অঙ্গীকার করেন।

বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close