রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

অভিযানে বিভিন্ন মামলার আসামি ও রাজনৈতিক কার্যক্রমে জড়িত সন্দেহে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মিডিয়া শাখার কর্মকর্তা ওসি জালাল উদ্দিন মাহমুদ বলেন, “বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় ও সাংগঠনিক পদ-পদবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

পুলিশ জানায়, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান চালানো হচ্ছে। 

জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জিএমপি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   আওয়ামী লীগ   নেতা-কর্মী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close