বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      ● ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      
দেশজুড়ে
টেকনাফে বাস-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত তিন
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল দক্ষিণ মাথা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) বিকাল ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লম্বাবিল দক্ষিণ মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় পায়রা বাসের চালক মোহাম্মদ রায়হানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও নিহত-আহতদের বিস্তারিত পরিচয় জানতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

হোয়াইক্যং থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবসার বলেন, ‘পুলিশের টিম ঘটনাস্থলে যাওয়া হয়েছে। নিহত ও আহতদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনার স্থল থেকে বাস ও সিএনজি জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   বাস   সিএনজি সংঘর্ষ   নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close