শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু      নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার      
জাতীয়
চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় (৯টা ৪৫ মিনিটে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, ‘সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এর আগে মালয়েশিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন।’

এর পূর্বে, সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের পথে যাত্রা করেন তারেক রহমান।

দুই দিনের সরকারি সফরে গতকাল রোববার (২১ জুন) মালয়েশিয়া পৌঁছান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর এটি ছিল তার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর।

এ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক ও পরে সীমিত পরিসরে আলোচনা হয়। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পরে উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বৃহত্তর পরিসরে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চীন   প্রধানমন্ত্রী তারেক রহমান   মালয়েশিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close