শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার  সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ডে ভাগনাকে নিতে আসেন। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় রাস্তায় পিছলে পড়ে গেলে হিলির দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাশেদুল। পুলিশ ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ট্রাক   পিষ্ট   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close