শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ, সম্পাদক সোহেল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে মো. রেজাউল ইসলাম (রাজ) সভাপতি এবং সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

সোমবার (২২ জুন) রাতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মো. সাব্বির আহমেদ রাকিব সিনিয়র সহ-সভাপতি, মো. আরিয়ান ইসলাম হৃদয়, মো. রাজীব হোসেন ও মো. আল মামুন সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

এছাড়া মো. রিশাদ শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী হাসান (সোহাগ) ও মো. লিমন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— মো. তানভীর হোসেন লিঠু সাংগঠনিক সম্পাদক, মো. মাসুম বিল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মো. মুরাদ হোসেন দপ্তর সম্পাদক, মো. সালমান মুন্সী প্রচার সম্পাদক, মো. আকরাম ইসলাম অর্থ সম্পাদক এবং মো. সুমন হোসেন ক্রীড়া সম্পাদক।

নতুন কমিটির সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর জানান, জেলা কমিটি ১৫ জনের নামসহ আংশিক কমিটি ঘোষণা করেছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলায় জমা দেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close