সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
ভূমি বেদখল ও নিপীড়নের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০৪ পিএম

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের জমি বেদখল, অগ্নিসংযোগ এবং নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে বান্দরবানের রাজারমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বান্দরবান সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেত হয়। পরে প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের ভূমি বেদখল, অগ্নিসংযোগের চেষ্টা এবং এলাকাবাসীকে মারধর করে আহত করার অভিযোগ করেন এবং এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পৈত্রিক ভূমি জবরদখল করার জন্য একটি মহল ক্রমাগত অপচেষ্টা ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। শুধু ভূমি বেদখলই নয়, এর প্রতিবাদ করলে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর ওপর নেমে আসছে চরম নির্যাতন।’’

বক্তারা এ সময় প্রশাসনকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে আহ্বান জানান।

সমাবেশে ক্লিংতন ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন নেলসন ত্রিপুরা, এডিসন ত্রিপুরা, তনয়া ম্রো, জন ত্রিপুরা, থোয়াইংক্য চাকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বিক্ষোভ   সমাবেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close