শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
রাজনীতি
দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র প্রতিহত করা হবে: রিজভী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, তাদের আর ফিরে আসতে দেওয়া হবে না; আইনি ও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করা হবে। পাচার করা অর্থ ব্যবহার করে অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সোচ্চার থাকতে হবে।

বিগত সময়ে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে রিজভী বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতাকর্মী নিখোঁজ হয়েছেন এবং বহু নিরপরাধ মানুষ বছরের পর বছর কারাভোগ করেছেন।

তিনি আরও বলেন, দেশকে আর কোনো বিদেশি প্রভাবের অধীন হতে দেওয়া যাবে না। এজন্য সবাইকে রাজপথে থেকে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুল আউয়ালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দেশ   অস্থিতিশীল   ষড়যন্ত্র   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close