রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত সন্ত্রাস ও নৈরাজ্যকর রাজনীতির বিরুদ্ধে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর ভাসানী মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনের পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাফি ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট প্রমুখ।

মিছিলে পৌর, সদর উপজেলা ও জেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   যুবদল   বিক্ষোভ ও সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close